ত্রিপুরা মণ্ডলী ব্যাঙ্গালোর নিবেদিতTripura Mondoli Bangalore presents

শ্রী শ্রী কালীপুজো ২০২৬Sri Sri Kali Puja 2026

রবিবার, ৮ নভেম্বর · সন্ধ্যা ৭টা থেকে · সবাই আমন্ত্রিতSunday, 8 November · from 7 PM · All are welcome
কুপন দেওয়া চলছেCoupons are open nowএখনই ক্লিক করে ফ্রি ভোগের কুপন নিনClick here to get your free bhog coupon nowরবিবার, ৮ নভেম্বর · রাত ৯টা থেকে ভোগ · ৩০ সেকেন্ডে কুপনBhog on Sunday, 8 November from 9 PM · coupon in 30 seconds
Bird's eye view of Ujjayanta Palace, Agartala
পাখির চোখে উজ্জয়ন্ত প্রাসাদBird's eye view of Ujjayanta Palace
সহ-প্রতিষ্ঠাতার কথাFrom our co-founder ২০০৪ সালে বাড়ির ছাদে সরস্বতী পুজো দিয়ে শুরু, ২০০৮ সালে ইন্দিরানগরে প্রথম দুর্গাপুজো। এ বছর আমাদের ১৯তম।We began in 2004 with a Saraswati Puja on our rooftops, and held our first Durga Puja in 2008. This year is our 19th. ডাঃ জয়ন্ত রায়Dr. Jayanta Ray
Maa Kali at TMB Kali Puja 2025 মা কালী · TMB কালীপুজো ২০২৫Maa Kali · TMB Kali Puja 2025 ঢাকের শব্দ শুনতে পেজে একবার ক্লিক করুনClick once anywhere on the page to hear the dhak
Bird's eye view of Neermahal, Rudrasagar Lake
পাখির চোখে নীরমহলBird's eye view of Neermahal
Trilife Hospitalপ্রধান স্পনসরMain sponsor
সদস্য হোনBecome a member
০০দিনDays ০০ঘণ্টাHours ০০মিনিটMinutes ০০সেকেন্ডSeconds
দান করুনDonate
মিডিয়া সৌজন্যেMedia received with courtesy fromAnim8or ProductionsAnim8or Productions
Maa Kali at TMB Kali Puja 2025
মা কালী · TMB কালীপুজো ২০২৫Maa Kali · TMB Kali Puja 2025
জয় মা কালীJai Maa Kali

কালীপুজোয় আপনাকে আমন্ত্রণYou are invited to our Kali Puja

প্রদীপের আলো আর মায়ের নামে এক সন্ধ্যা। পরিবার আর বন্ধুদের নিয়ে চলে আসুন, সবাই মিলে একসঙ্গে পুজো দেখি, অঞ্জলি দিই, ভোগ খাই।An evening of lamps and prayers to Maa Kali. Come with your family and friends, and let us celebrate together: the puja, the anjali and the bhog.

  • সন্ধ্যা ৭টা7:00 PMপুজো শুরুPuja begins
  • রাত ৯টা9:00 PMপুষ্পাঞ্জলিPushpanjali
  • রাত ৯টা9:00 PMকমিউনিটি ভোগ (ফ্রি কুপন)Community bhog (free coupon)
  • রাত ৯:৩০9:30 PMহোম যজ্ঞSacred hom (havan)

অ্যালার্জি সতর্কতা: ভোগে বাদাম, দুধ ও দুধের তৈরি জিনিস (যেমন খোয়া), পেঁপে, সর্ষে, গ্লুটেন (গম, আটা, ময়দা) এবং অন্য অ্যালার্জেন থাকতে পারে। কারও কোনো খাবারে অ্যালার্জি থাকলে আগে থেকেই TMB-র কোনো ভলান্টিয়ারকে জানিয়ে দিন।Allergy note: the bhog may contain nuts, milk and milk solids (such as khoa), papaya, mustard, gluten (wheat, atta, maida) and other allergens. If you have any food allergy, please tell a TMB volunteer in advance.

রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · সৈনিক ওয়েলফেয়ার সেন্টার, রামমূর্তি নগরSunday, 8 November 2026 · Sainik Welfare Centre, Ramamurthy Nagar

পুজোর ছবি আর খবর পেতে আমাদের ফলো করুনFollow us for photos and news from the Puja

TMB Sri Sri Kali Puja invitation: 8 November, 7 PM onwards, Sainik Welfare Centre
নিমন্ত্রণপত্রOur invitation

শ্রী শ্রী কালীপুজো ২০২৬Sri Sri Kali Puja 2026

পরিবার আর বন্ধুদের পাঠিয়ে দিন।Share it with family and friends.

কালীপুজোর ভোগBhog at Kali Puja

সবার জন্য কমিউনিটি ভোগCommunity bhog, for everyone

কালীপুজোয় যিনিই আসুন, মায়ের ভোগ সবার জন্য, বিনামূল্যে। আমরা যত্ন করে, ভালোবেসে পরিবেশন করি, ঠিক যেমন বাড়িতে অতিথি এলে করা হয়। আর ভোগের স্বাদ? একবার মুখে দিলেই মনে পড়ে যায় আগরতলার কথা।Everyone who comes to our Kali Puja is welcome to Maa's bhog, free of cost. We serve it with care and warmth, just the way you would serve a guest at home. And the taste? One bite and you are back in Agartala.

রবিবার, ৮ নভেম্বর, রাত ৯টা থেকে।Sunday, 8 November, from 9 PM. এখনই ফ্রি কুপন নিয়ে রাখুন, তাহলে আমরাও জানতে পারব কতজনের রান্না করতে হবে।Book your free coupon now. It also tells us how many to cook for.

এখনই ফ্রি ভোগের কুপন নিনGet your free bhog coupon now ভোগে সাহায্য করুনHelp with the bhog

অ্যালার্জি সতর্কতা: ভোগে বাদাম, দুধ ও দুধের তৈরি জিনিস (যেমন খোয়া), পেঁপে, সর্ষে, গ্লুটেন (গম, আটা, ময়দা) এবং অন্য অ্যালার্জেন থাকতে পারে। কারও কোনো খাবারে অ্যালার্জি থাকলে আগে থেকেই TMB-র কোনো ভলান্টিয়ারকে জানিয়ে দিন।Allergy note: the bhog may contain nuts, milk and milk solids (such as khoa), papaya, mustard, gluten (wheat, atta, maida) and other allergens. If you have any food allergy, please tell a TMB volunteer in advance.

ভোগ বিনামূল্যে। চাইলে দান করার সময় ভোগের জন্য আলাদা করে কিছু যোগ করতে পারেন।The bhog is free. If you wish, you can add something for the bhog when you donate.

বিনামূল্যে, সবার জন্যFree, for every devoteeসদস্য হোন বা না হোন, চেনা হোন বা অচেনা।Member or not, a familiar face or new to us.
আন্তরিক পরিবেশনServed with warmthপ্রত্যেক ভক্তকে আমরা পরিবারের মানুষের মতো যত্ন করে খাওয়াই।We serve every devotee with the care we would give our own family.
আগরতলার স্বাদThe taste of Agartalaভোরবেলা HAL মার্কেট থেকে আনা টাটকা সবজি, আর ঘরের মতো রান্না।Fresh vegetables from HAL market at dawn, and cooking that tastes like home.
Devotees having bhog together at Agomoni
Serving bhog at the table
Serving bhog to devotees
Long tables of devotees at the bhog
Bhog being served with care

আগমনী ২০২৪-এ কমিউনিটি ভোগCommunity bhog at Agomoni 2024

কালীপুজোয় স্পনসর হোনSponsor the Kali Puja

পুজোর খরচে পাশে থাকুনShare the cost of the Puja

যেকোনো আইটেমের জন্য ₹৫০০ থেকে ₹২,০০০ পর্যন্ত যেকোনো অঙ্ক দিতে পারেন। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।Give any amount from ₹500 to ₹2,000 towards any item. Open until 12 noon on 8 November.

আইটেমItemমোট খরচTotal cost
  • কালী মূর্তিKali Murti₹১২,০০০₹12,000
  • কমিউনিটি ভোগCommunity Bhog₹৩৫,০০০₹35,000
  • পুরোহিতPurohit₹১২,০০০₹12,000
  • ঘটের শাড়িGhoter Saari₹৫,০০০₹5,000
  • পুজোর সামগ্রীPujor Samagri₹১০,০০০₹10,000
  • পুজোর ফলPujor Fruits₹৫,০০০₹5,000
  • পুজোর ফুলPujor Flowers₹৫,০০০₹5,000
  • পুজোর হলPuja Hall₹২৫,০০০₹25,000
  • পুজোর সাজসজ্জাPuja Decoration₹২০,০০০₹20,000
TMB UPI QR code, Punjab National Bank, 9632774935m@pnb
  1. উপরের বোতামে QR ফোনে সেভ করুন।Save the QR to your phone with the button above.
  2. GPay, PhonePe বা Paytm খুলে স্ক্যান করুন, গ্যালারি থেকে QR-এর ছবিটা বেছে নিন।Open GPay, PhonePe or Paytm, tap scan and pick the QR picture from your gallery.
  3. ₹৫০০ থেকে ₹২,০০০-এর মধ্যে অঙ্কটা লিখুন, নোটে আইটেমের নাম লিখে দিন।Type an amount from ₹500 to ₹2,000 and write the item in the note.
  4. পেমেন্টের পর নিচের কাউকে WhatsApp-এ জানান কোন আইটেমের জন্য দিলেন।After paying, tell one of us on WhatsApp which item you chose.
শৈবাল দাসSaibal Das 91879 26950 WhatsApp
বরুণ সরকারBarun Sarkar 90333 46630 WhatsApp
ওঁদের কথায়In their words

আমাদের কাছে TMBWhat TMB means to us

ভিডিও দেখুনWatch video
সহ-প্রতিষ্ঠাতার কথাFrom our co-founder

২০০৪ সালে ইস্ট ব্যাঙ্গালোরে আমরা যারা ত্রিপুরার মানুষ, সবাই মিলে প্রথম সরস্বতী পুজো করি। প্রথম চার-পাঁচ বছর পুজো হত আমাদের বাড়িতে বা বাড়ির ছাদে। আস্তে আস্তে কনফিডেন্স বাড়ল, আর ২০০৮ সালে ইন্দিরানগরে শুরু করলাম প্রথম দুর্গাপুজো। এ বছর আমাদের ১৯তম দুর্গাপুজো। নতুন জামাকাপড়, নাচ, গান, নাটক, ঢাকের তালে নাচ, সব নিয়ে খুব আনন্দে কাটে পুজোর দিনগুলো। পাশাপাশি প্রয়াসের মাধ্যমে আমরা ত্রিপুরা আর কর্ণাটকের গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিই। গত ১৫ বছরে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীর পাশে থেকেছি।

In 2004, those of us from Tripura living in East Bangalore came together for our first Saraswati Puja. For the first four or five years it was held in our homes or on our rooftops. Slowly our confidence grew, and in 2008 we started our first Durga Puja in Indiranagar. This year is our 19th Durga Puja. New clothes, dance, song, drama and dancing to the dhak: the Puja days pass in great joy. Alongside, through Proyash, we give scholarships to poor but bright students from Tripura and Karnataka. In the last 15 years we have stood by about fifteen hundred students.

জJ
ডাঃ জয়ন্ত রায়Dr. Jayanta Rayসহ-প্রতিষ্ঠাতা, ত্রিপুরা মণ্ডলী ব্যাঙ্গালোরCo-founder, Tripura Mondoli Bangalore
ভিডিও দেখুনWatch video

টিএমবি মানে শুধু দুর্গাপুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। এটা আমাদের কমফোর্ট জোন, একটা ব্যাকআপ সিস্টেম, যেখানে বিপদে আপদে পাশে পাওয়ার মানুষ আছে, আনন্দ ভাগ করে নেওয়ার মানুষ আছে, আর প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার একটা পরিবার আছে। এর কোনও দাম হয় না, এটা অমূল্য।

TMB is not only Durga Puja or cultural programmes. It is our comfort zone, a backup system. There are people by your side in bad times, people to share your joy with, and a family that reaches out when you need help. I think its value cannot be measured. It is invaluable.

গাG
গার্গী দাসগুপ্তাGargi Dasguptaপ্রায় ২০ বছর TMB-র সঙ্গেWith TMB for about 20 years
ভিডিও দেখুনWatch video

আমাদের কাছে TMB হল ব্যাঙ্গালোরে ঘরের বাইরে আরেকটা ঘর। মিস করি রিহার্সাল, শাড়ি পরার রেওয়াজ, মালঞ্চ, ভোরবেলা HAL মার্কেটে ভোগের সবজি কেনা আর দশমীর ডিনার। আমার কাছে TMB-র দুর্গাপুজো সত্যিই শ্বশুরবাড়ির পুজো।

For us, TMB is home away from home in Bangalore. We miss the practice sessions, the tradition of wearing saree, Malancha, the early morning vegetable shopping at HAL market for the bhog, and the Dashami dinner. For me, TMB Durga Puja is truly my in-laws' Puja.

পুP
পুষ্পিতা চক্রবর্তী গুপ্ত ও অনুপম গুপ্তPushpita Chakrabarti Gupta and Anupam Guptaএখন জার্মানিতে, ২০১৮ থেকে TMB-র সঙ্গেNow in Germany, with TMB since 2018
ভিডিও দেখুনWatch video

ত্রিপুরা মণ্ডলীতে তিনটে প্রজন্ম থাকে: আমাদের বাচ্চারা, আমরা, আর আমাদের বাবা-মা ও তাঁদের বন্ধুরা। বাচ্চারা আমাদের রীতিনীতি আর উৎসবের স্বাদ পায়। পুজোয় আমরা কর্ণাটকের বন্ধুদেরও ডাকি, নানা সংস্কৃতি মিলেমিশে একসঙ্গে উৎসব হয়।

In Tripura Mondoli we have three generations: our children, us, and our parents and their friends. Our children get a glimpse of our traditions and festivals. During the Puja we invite our friends from Karnataka too, and different cultures come together to celebrate.

অA
ডাঃ অনন্যা চক্রবর্তীDr Ananya Chakraborty২০০৫ থেকে TMB-র সঙ্গেWith TMB since 2005
আমাদের স্পনসরOur sponsors

যাঁদের সাহায্যে আগমনীThank you for supporting Agomoni

TMB আগমনী ২০২৫-২৬-এর স্পনসর ট্রাইলাইফ হসপিটাল, সহযোগিতায় অ্যাস্টার CMI হসপিটাল, টুথলাইফ ডেন্টাল, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং মেডিকভার হসপিটালস।TMB Agomoni 2025-26 is sponsored by Trilife Hospital, in collaboration with Aster CMI Hospital, Toothlife Dental, Senco Gold & Diamonds and Medicover Hospitals.

Trilife Hospital building
Trilife Hospital
প্রধান স্পনসরMain sponsor
Trilife Hospital

আগমনী ২০২৬-এর পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।Thank you for standing with Agomoni 2026.

সহযোগিতায়In collaboration with
Aster CMI Hospital
Toothlife Dental Clinic
Senco Gold & Diamonds
Medicover Hospitals Bengaluru
Food stalls at Agomoni 2024 in the evening
A stall at Agomoni 2024

আগামী বছরের আগমনীতে স্টল বা স্পনসরশিপStalls and sponsorship for next year's Agomoni

এ বছরের দুর্গাপুজো শেষ হয়েছে। আগামী বছরের দুর্গাপুজোর (আগমনী) স্টল বা স্পনসরশিপ এখনই বুক করা যায়, তবে তার আগে অবশ্যই বরুণের সঙ্গে কথা বলে নিন, তারপর এখানে পেমেন্ট করুন।This year's Durga Puja is over. You can now book a stall or sponsorship for next year's Durga Puja (Agomoni), but you must talk to Varun first, then pay here.

আগমনী ২০২৪-এর স্টলStalls at Agomoni 2024

Maa Durga at TMB Agomoni 2024আগমনী ২০২৪Agomoni 2024
আগমনীAgomoni
আমাদের ১৯তম দুর্গাপুজো · ২০২৬OUR 19TH DURGA PUJA · 2026

আমাদের দুর্গাপুজোর নাম আগমনীAgomoni is the name of our Durga Puja

আগমনী মানে মায়ের আগমন, উমার ঘরে ফেরা। আমাদের কাছে আগমনী মানে প্রতি শরতের সেই পাঁচটা দিন, যখন গোটা TMB পরিবার এক জায়গায় হয়। এ বছর আমাদের ১৯তম আগমনী।

Agomoni means the coming of Maa Durga, Uma coming home. For us it means the five days every autumn when the whole TMB family comes together. This year is our 19th Agomoni.

১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬16 to 21 October 2026 সৈনিক ওয়েলফেয়ার সেন্টার, রামমূর্তি নগরSainik Welfare Centre, Ramamurthy Nagar
↻ আবার দেখতে ছুঁয়ে দিন↻ Tap to replay
পুজো কোথায়Where to find us

সৈনিক ওয়েলফেয়ার সেন্টারSainik Welfare Centre

জ্যোতিপুরম, দূরবাণী নগর, ব্যাঙ্গালোর। রামমূর্তি নগর পুলিশ স্টেশনের পাশে। কালীপুজো রবিবার, ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭টা থেকে। সবাই আমন্ত্রিত।Jyothi Puram, Dooravani Nagar, Bangalore. Next to Ramamurthy Nagar Police Station. Kali Puja on Sunday, 8 November 2026, from 7 PM. Everyone is welcome.

Sainik Welfare Centre buildingSainik Welfare Centre lit up at night during Agomoni 2024TMB members at Sainik Welfare Centre
আগামী বছরের দুর্গাপুজোর স্টল ও স্পনসরশিপ: বরুণStalls and sponsorship for next year's Durga Puja: Varun 90353 48630 · অনলাইনে পেমেন্টPay online
সদস্যপদMembership

TMB পরিবারে যোগ দিনJoin the TMB family

পরিবার বা একা, যেভাবে চান সদস্য হোন। সদস্যপদ পেমেন্টের দিন থেকে এক বছরের জন্য বৈধ।Join as a family or on your own. Membership is valid for one year from the day you pay.

পারিবারিক সদস্যপদFamily membership

পুরো পরিবারের জন্য, এক বছরFor the whole family, for one year
₹৫,০০০₹5,000
সদস্য গোনা হয়Counted members included৬ জন6
প্রতি অতিরিক্ত জনEach extra person₹৮০০₹800
৫ বছর পর্যন্ত বাচ্চাChildren up to 5 yearsগোনা হয় নাNot counted
সদস্য হোনBecome a member

একক সদস্যপদSolo membership

একজনের জন্যFor one person
₹২,০০০₹2,000
সদস্যMembers১ জন1
মেয়াদValid forপেমেন্টের দিন থেকে এক বছরOne year from the day you pay
সদস্য হোনBecome a member
আমাদের কথাAbout us

ব্যাঙ্গালোরে এক টুকরো ত্রিপুরাA little piece of Tripura in Bangalore

ত্রিপুরা মণ্ডলী ব্যাঙ্গালোর (TMB) হল ব্যাঙ্গালোরে থাকা ত্রিপুরার মানুষদের একটা পরিবার। ২০০৪ সালে একটা ছোট্ট সরস্বতী পুজো দিয়ে শুরু। আজ সেটাই আমাদের দুর্গাপুজো আগমনী, এ বছর যার ১৯তম বছর।Tripura Mondoli Bangalore (TMB) is a family of people from Tripura who live in Bangalore. It started with a small Saraswati Puja in 2004. Today it is Agomoni, our Durga Puja, now in its 19th year.

২০০৪ সালের শুরুর দিকে পূর্ব ব্যাঙ্গালোরে থাকা ত্রিপুরার কয়েকটি পরিবার ঠিক করল, সবাই মিলে সরস্বতী পুজো করবে। কোডিহাল্লির একটা ছোট্ট বাড়িতে, সামান্য আয়োজনে কিন্তু অনেক উৎসাহ নিয়ে হল প্রথম পুজো। পরের চার-পাঁচ বছর পুজো হয়েছে আমাদেরই কারও বাড়িতে বা বাড়ির ছাদে। মনে হত যেন স্কুলের দিনগুলো ফিরে এসেছে, আর অনেক পুরনো বন্ধু আবার কাছে এল।

আস্তে আস্তে আত্মবিশ্বাস বাড়ল। ২০০৮ সালে TMB-র রেজিস্ট্রেশন হল, আর ইন্দিরানগরে হল আমাদের প্রথম দুর্গাপুজো। প্রায় ছয় মাস আগে থেকে খোঁজখবর শুরু হয়েছিল। সদস্য, তাঁদের পরিবার আর বন্ধুদের সাহায্যে সেই পাঁচটা দিন আজও আমাদের মনে গেঁথে আছে। তারপর থেকে প্রতি বছর আগমনী হয়ে আসছে। করোনার বছরগুলোয় যখন একসঙ্গে দেখা করা যায়নি, তখনও অনলাইনে আমরা সব চালিয়ে গেছি।

এখন আগমনী হয় রামমূর্তি নগরের সৈনিক ওয়েলফেয়ার সেন্টারে। পুজোর তিন-চার মাস আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়: অনুষ্ঠানের সূচি, স্পনসর, কোন দিন কে কোন কাজ করবে, ভোগে কী হবে, কে রাঁধবে। প্রতি সপ্তাহান্তে কারও না কারও বাড়িতে রিহার্সাল আর আড্ডা। পুজোর দিনগুলোয় নাচ, গান, নাটক, ঢাকের তালে নাচ, আর অবশ্যই ভোগ। ভোরবেলা HAL মার্কেটে গিয়ে ভোগের সবজি কেনাও এই পুজোরই অংশ।

সারা বছর ধরে আমরা সরস্বতী পুজো আর কালী পুজো করি, বছরে দুই-তিনবার পিকনিকে যাই। প্রতি দুর্গাপুজোয় বেরোয় আমাদের পত্রিকা মালঞ্চ, যেখানে ছোট-বড় সবাই লেখে, আঁকে।

TMB-তে একসঙ্গে তিন প্রজন্ম: আমাদের বাবা-মা, আমরা, আর আমাদের ছেলেমেয়েরা। আমাদের অনেক ছেলেমেয়ে এখানেই একসঙ্গে বড় হয়েছে বাংলা গান, নাচ আর পার্বণের মধ্যে, পেয়েছে সারা জীবনের বন্ধু। পুজোয় আমরা কর্ণাটক আর অন্য রাজ্যের বন্ধুদেরও নিমন্ত্রণ করি, সবাই মিলে উৎসব করি।

In early 2004, a few families from Tripura living in East Bangalore decided to celebrate Saraswati Puja together. The first Puja was held in a small home in Kodihalli, with very little money and a lot of enthusiasm. For the next four or five years it moved between our homes and rooftops. It felt like school days again, and it brought many old friends back together.

Slowly our confidence grew. In 2008 TMB was registered, and we held our first Durga Puja in Indiranagar. We started planning about six months ahead, and with help from members, their families and friends, those five days became something we still talk about. Agomoni has happened every year since. In the COVID years, when we could not meet in person, we kept it going online.

Today Agomoni is held at the Sainik Welfare Centre in Ramamurthy Nagar. Preparations start three or four months before the Puja: the cultural programme, sponsors, the day wise plan, the bhog menu and who will cook it. Weekends go in practice sessions and adda at each other's homes. On the Puja days there is dance, song, drama, dancing to the dhak, and of course the bhog. Even the early morning trip to HAL market to buy vegetables for the bhog is part of the Puja.

Through the year we also celebrate Saraswati Puja and Kali Puja, and go on two or three picnics. Every Durga Puja we bring out Malancha, our magazine, with writing and drawings by members of every age.

TMB has three generations under one roof: our parents, us, and our children. Many of our children grew up here together with Bengali songs, dances and festivals, and found friends for life. At Puja time we also invite our friends from Karnataka and other states, and we all celebrate together.

২০০৪2004প্রথম সরস্বতী পুজোFirst Saraswati Puja
১৯তম19thআগমনী দুর্গাপুজো, ২০২৬Agomoni Durga Puja in 2026
৩3প্রজন্ম, এক পরিবারGenerations in one family
~১,৫০০~1,500ছাত্রছাত্রী, প্রয়াসের সাহায্যেStudents helped by Proyash
২০০৪2004পূর্ব ব্যাঙ্গালোরে, বাড়িতে প্রথম সরস্বতী পুজোFirst Saraswati Puja, at home in East Bangalore
২০০৮2008TMB-র রেজিস্ট্রেশন, ইন্দিরানগরে প্রথম দুর্গাপুজোTMB registered. First Durga Puja in Indiranagar
২০১০2010প্রথম মালঞ্চFirst issue of Malancha
২০১২2012মেধাবী ছাত্রছাত্রীদের জন্য প্রয়াসের শুরুProyash begins, to help bright students
২০২৩2023প্রয়াস পেল 80G সার্টিফিকেটProyash receives its 80G certificate
২০২৬2026আমাদের ১৯তম আগমনীOur 19th Agomoni
সমাজের পাশে TMBTMB gives back

প্রয়াসProyash

টাকার অভাবে কোনও মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা যেন থেমে না যায়So that no bright student has to stop studying for lack of money

প্রয়াস TMB পরিবারের সমাজসেবার শাখা। ২০১২ সালে TMB-র কয়েকজন বন্ধু ও পরিবার মিলে এটি শুরু করেন। যেসব পরিবারের রোজগারে কোনওমতে খাওয়াটুকু চলে, সেইসব পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রয়াস সাহায্য করে। এদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, আর ঠিক সময়ে একটু সাহায্য একটা গোটা জীবন বদলে দিতে পারে। ত্রিপুরা, কর্ণাটক আর দেশের অন্য জায়গার ছাত্রছাত্রীরা প্রয়াসের সাহায্য পায়।

Proyash is the social wing of the TMB family. It was started in 2012 by a group of TMB friends and families. Proyash supports bright students from families where the income barely covers food. These students have real talent, and a little help at the right time can change a whole life. We support students from Tripura, Karnataka and other parts of India.

২০১২2012প্রয়াসের শুরুProyash started
~১,৫০০~1,500ছাত্রছাত্রী এ পর্যন্ত সাহায্য পেয়েছেStudents supported so far
১০০+100+ছাত্রছাত্রী এখন যুক্তStudents enrolled right now
80G২০২৩ অর্থবর্ষ থেকে কর ছাড়ের সার্টিফিকেটTax exemption certificate since FY 2023
কীভাবে কাজ হয়How it works

শিক্ষকের খবর থেকে ছাত্রের হাতে চেকFrom a teacher's call to a cheque

১1

স্কুলের কোনও শিক্ষক বা পরিচিত কেউ এমন ছাত্র বা ছাত্রীর কথা জানান, যার সাহায্য দরকার।A school teacher or a friend tells us about a student who needs help.

২2

প্রয়াসের কার্যনির্বাহী কমিটি তা যাচাই করে। পরিবারের তথ্য, আয় আর পড়াশোনার ফল একটা ফর্মে লেখা হয়, স্কুলের প্রধান শিক্ষক তা সার্টিফাই করেন।The Proyash executive committee checks the case. Family details, income and school results go into a form that the head of the school certifies.

৩3

প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একজন মেন্টর থাকেন, প্রয়াসের একজন সদস্য, যিনি নিয়মিত খোঁজ রাখেন।Every student gets a mentor, a Proyash member who stays in touch.

৪4

সাহায্যের টাকা চেকে সরাসরি ছাত্রছাত্রীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়।The support goes as a cheque straight to the student's own bank account.

কারা প্রয়াসের পাশেWho supports Proyash

অনেক হাত, একটাই লক্ষ্যMany hands, one cause

  • TMB-র সদস্য, তাঁদের পরিবার আর বন্ধুরাTMB members, their families and friends
  • বিদেশে থাকা শুভানুধ্যায়ীরা, যাঁরা প্রতি বছর সাহায্য করেনWell wishers living abroad who give every year
  • কিছু সংস্থা, তাদের CSR-এর মাধ্যমেCompanies, through their CSR programmes
  • প্রয়াসের পুরনো ছাত্রছাত্রীরা, যাঁরা এখন প্রতি মাসে টাকা পাঠানFormer Proyash students, who now give every month
Proyash students at Govt. Polytechnic Gajendragad
সরকারি পলিটেকনিক, গজেন্দ্রগড়, গদগ জেলা, কর্ণাটকে প্রয়াসের ছাত্রছাত্রীরাProyash students at Govt. Polytechnic Gajendragad, Gadag district, Karnataka
সাম্প্রতিক মুহূর্তRecent moments

ছবি আর ভিডিওতে প্রয়াসProyash in pictures and videos

ভিডিও দেখুনWatch video

এক প্রয়াস ছাত্রী তার কথা বলছেA Proyash student shares her story

Proyash students receiving their cheques
ছাত্রছাত্রীদের হাতে চেক, ২০২৬Cheques handed over to students, 2026
A Proyash student with her cheque
স্কলারশিপের চেক হাতে, ২০২৬Scholarship cheque in hand, 2026
ভিডিও দেখুনWatch video

এক প্রয়াস ছাত্রীর বার্তাA message from a Proyash student

Proyash volunteers and students
প্রয়াসের স্বেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীরাProyash volunteers and students
আমাদের ছাত্রছাত্রীরাOur students

ওরা আজ কোথায়Where they are today

ওদের কথায়In their words

ছাত্রছাত্রীদের চিঠি থেকেMessages from our students

আজ চেক পেলাম। প্রয়াসকে অনেক ধন্যবাদ। এই সাহায্যের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনারা গর্ব করতে পারেন।I received the cheque today. Thank you very much, Proyash. I am incredibly grateful for this support. It truly means a lot and I will do my best to make you all proud.

ECE-র পড়ুয়া, চেন্নাই · ২০২৫Student, ECE, Chennai · 2025

আপনাদের সবার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আশীর্বাদ করবেন, যেন ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারি, আর আপনাদের মতো সমাজের জন্য ভালো কাজ করতে পারি।I will be forever grateful to all of you. Please bless me so that I can study well, become established, and do good work for society like you all.

একাদশ শ্রেণির পড়ুয়া, আগরতলা · ২০২৫Class 11 student, Agartala · 2025

২০২০ সালে NIT আগরতলায় ভর্তির মতো র‍্যাঙ্ক পেয়েছিলাম, কিন্তু পরিবারের সামর্থ্য ছিল না। প্রয়াস ব্যাঙ্গালোর পাশে দাঁড়াল, কলেজের প্রতিটা ধাপে আমাকে পথ দেখাল।In 2020 I got a rank good enough for NIT Agartala, but my family could not afford it. Proyash Bangalore stepped in and guided me through every step of my college journey.

প্রাক্তন পড়ুয়া, বিলোনিয়া · এখন একটি আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর সংস্থায়Former student, Belonia · now at a global semiconductor company

প্রয়াসের পাশে দাঁড়ানSupport Proyash

প্রতিটা টাকা ছাত্রছাত্রীদের কাজেই লাগে। প্রয়াসের ভারত সরকারের 80G কর ছাড়ের সার্টিফিকেট আছে।Every rupee goes to the students. Proyash has an 80G tax exemption certificate from the Government of India.

মনে রাখবেন: প্রয়াসের অনুদান সরাসরি প্রয়াসের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। এই ওয়েবসাইটে TMB-র পুজোর ডোনেশন থেকে এটা আলাদা।Please note: donations to Proyash go straight to Proyash's own bank account. They are separate from TMB's Puja donations on this website.

সভাপতি:President: ডাঃ অনন্যা চক্রবর্তীDr. Ananya Chakraborty

ব্যাঙ্ক ট্রান্সফারের জন্যFor bank transfer

অ্যাকাউন্টের নামAccount nameProyash Bangalore
ব্যাঙ্কBankHDFC Bank, Indiranagar, Bangalore
অ্যাকাউন্ট নম্বরAccount number50100005079582
IFSCHDFC0001755
অ্যাকাউন্টের ধরনAccount typeসেভিংসSavings
জানেন কি?Did you know?

ত্রিপুরার রাজবাড়ি থেকে সুরের রাজাA royal voice from Tripura

কিংবদন্তি সুরকার শচীন দেববর্মণ ছিলেন ত্রিপুরার রাজপরিবারের সন্তান।S.D. Burman, the legendary composer, came from the royal family of Tripura.

১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায় (এখন বাংলাদেশে) তাঁর জন্ম। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণ ছিলেন ত্রিপুরার মহারাজা ঈশানচন্দ্র মাণিক্যের পুত্র, আর মা রাজকুমারী নির্মলা দেবী ছিলেন মণিপুরের রাজকন্যা।

মাঝিমাল্লার গান আর গ্রামবাংলার লোকসুর ছোটবেলা থেকেই তাঁর মনে গেঁথে গিয়েছিল, সারা জীবন তাঁর সুরে লেগে ছিল সেই মাটির গন্ধ। ১৯৩২ সালে কলকাতায় প্রথম রেকর্ড, ১৯৩৭ সালে বাংলা ছবি রাজগী-র সুর। ১৯৪৪ সালে তিনি বোম্বাই চলে যান, আর হয়ে ওঠেন হিন্দি ছবির অন্যতম শ্রেষ্ঠ সুরকার।

পিয়াসা, কাগজ কে ফুল, বন্দিনী, সুজাতা, কালা বাজার, গাইড, ট্যাক্সি ড্রাইভার, মুনিমজি, বম্বাই কা বাবু, এমন আরও অনেক ছবির গান আজও মানুষের মুখে মুখে। নিজের গলাতেও গেয়েছেন বহু গান, যে কণ্ঠ একবার শুনলে ভোলা যায় না।

জীবন তাঁকে যেখানেই নিয়ে যাক, তাঁর সুরে থেকে গেছে ঘরের নদী আর মাঠের ডাক। ত্রিপুরা থেকে দূরে থাকা আমাদের প্রত্যেকের কাছে এই অনুভূতি বড় চেনা।

Sachin Dev Burman was born on 1 October 1906 in Comilla, now in Bangladesh. His father, Nabadwipchandra Dev Burman, was a son of Maharaja Ishan Chandra Manikya of Tripura, and his mother, Rajkumari Nirmala Devi, was a princess of Manipur.

He grew up with the songs of boatmen and village singers, and that folk music stayed in everything he made. He cut his first record in Calcutta in 1932 and composed for the Bengali film Rajgee in 1937. In 1944 he moved to Bombay and became one of the greatest composers Hindi cinema has known.

Pyaasa, Kaagaz Ke Phool, Bandini, Sujata, Kala Bazar, Guide, Taxi Driver, Munimji and Bambai Ka Babu are only a few of the films his music made unforgettable. He also sang many songs himself, in a voice you never forget.

Wherever life took him, his music carried the rivers and fields of home. For all of us living far from Tripura, that feeling is very familiar.

কে যাস রে ভাটির গাঙ বাইয়াশচীন দেববর্মণের কণ্ঠে · এখানে থামলে নিজেই বাজবে, বা ছুঁয়ে দিনSung by S.D. Burman · plays when you pause here, or tap
১৯০৬1906কুমিল্লায় জন্মBorn in Comilla
১৯৩২1932প্রথম রেকর্ডFirst record
১৯৩৭1937রাজগী-র সুরMusic for Rajgee
১৯৪৪1944বোম্বাই যাত্রাMoves to Bombay
১৯৬৫1965গাইডGuide
১৯৭০1970গায়ক হিসেবে জাতীয় পুরস্কারNational Award as singer
১৯৭৫1975প্রয়াণ, ৩১ অক্টোবরPasses away, 31 October

স্মরণে ব্যবহৃত ছবি ও ২০০৭ সালের ভারতীয় ডাকটিকিট।Photos and the 2007 India Post stamp shown for remembrance.

ঘরের টানA glimpse of home

আমাদের ত্রিপুরাOur Tripura

যেখান থেকে আমরা এসেছি: রাজবাড়ি, মন্দির, পাহাড়, জল আর মানুষ।Where we come from: palaces, temples, hills, lakes and people.

ভিডিও দেখুন · এনচ্যান্টিং ত্রিপুরা · ২ মিনিটWatch "Enchanting Tripura" · 2 min

Anim8or Productions-এর তৈরি ছবি "Enchanting Tripura""Enchanting Tripura", a film by Anim8or Productions

উজ্জয়ন্ত প্রাসাদ, আগরতলাUjjayanta Palace, Agartala
ত্রিপুরার পারম্পরিক পোশাকTraditional attire of Tripura
ত্রিপুরার পাহাড়ে সূর্যাস্তSunset over the hills of Tripura
জগন্নাথ বাড়ি, আগরতলাJagannath Bari, Agartala
ঊনকোটির পাথরে খোদাইRock carvings of Unakoti
কালী বাড়ি, আগরতলাKali Bari, Agartala
Neermahal from above, Rudrasagar Lake
ওপর থেকে নীরমহল, রুদ্রসাগরNeermahal from above, Rudrasagar Lake
Neermahal, the lake palace
নীরমহল, জলের মাঝে রাজপ্রাসাদNeermahal, the palace on the lake
মিডিয়া সৌজন্যেMedia received with courtesy fromAnim8or ProductionsAnim8or Productions
Malancha 2025 cover ১৬তম সংখ্যা · ২০২৫16th edition · 2025
আমাদের শারদীয় পত্রিকাOur Puja magazine

মালঞ্চMalancha

২০১০ সাল থেকে প্রতি দুর্গাপুজোয় বেরোয় মালঞ্চ। ছোট-বড় সবার গল্প, কবিতা, আঁকা, ভ্রমণকাহিনি, রান্না, ধাঁধা আর পুজোর স্মৃতি থাকে এতে, বাংলায়, ইংরেজিতে, এমনকি কন্নড়েও। ২০২৫ সালে বেরিয়েছিল ১৬তম সংখ্যা। ১৭তম সংখ্যা প্রকাশ পাবে এবারের আগমনীতে।

Malancha has come out every Durga Puja since 2010. It carries stories, poems, drawings, travel writing, recipes, puzzles and Puja memories from members young and old, in Bengali, English and even Kannada. The 16th edition came out in 2025. The 17th will be unveiled at this year's Agomoni.

On stage at Agomoni 2024
স্মৃতির পাতাMemories

আমাদের বছর, ছবিতেOur year in pictures

দশমীর সিঁদুর খেলাSindoor khela on Dashami
পুজোর মঞ্চে নাচDance on the Puja stage
ছোটদের অনুষ্ঠানThe children's show
সরস্বতী পুজোSaraswati Puja
কালী পুজোKali Puja
পিকনিকPicnic day
পুজোর স্টলPuja stalls
শাড়ির রেওয়াজThe saree tradition
আগমনী ২০২৪, সৈনিক ওয়েলফেয়ার সেন্টারেAgomoni 2024 at Sainik Welfare Centre
মায়ের বিদায়Bidding Maa goodbye
Experience our award-winning community bhog in a homely atmosphere Meet our caring sponsors
আমাদের মিডিয়া পার্টনারOur Media PartnerAnim8or Productions